বুধবার, ২৪ জুন ২০২৬

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১ হাজার ৯০৭ জন

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে, একইসাথে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯০৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ১৫ হাজার ৭৮৯ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৩০৮ জন। ফলে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ছাড়িয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বিশ্বে শীর্ষে ছিলো জাপান। এ সময়ে দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৫৫ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮৬ জন আর করোনা পজিটিভ হয়েছেন ৯৯ হাজার ৬১ জন।

প্রাণহানির তালিকায় এর পরই রয়েছে ইতালি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মেক্সিকো।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৪ জন, আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৮৮ জন। এসময়ে ব্রাজিলে মারা গেছেন ২২৮ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮১৬ জন।

একই সময়ে অস্ট্রেলিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৭ জন, নতুন আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৪৫ জন। এদিকে মেক্সিকোতে মারা গেছেন ১১৩ জন, আক্রান্ত ২৪ হাজার ৮৯৩ জন, স্পেনে মারা গেছেন ১০৯ জন, নতুন আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৮৩ জন।

জেবি

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...