বুধবার, ২৪ জুন ২০২৬

আফগানিস্তানের কাবুল স্টেডিয়ামে বোমা হামলায় নিহত ১৯

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানের জনপ্রিয় পেশাদার টি-টোয়েন্টি লিগ শাপাগিজার একটি ম্যাচ চলাকালে বোমা হামলার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকেই।

শুক্রবার (২৯ জুলাই) কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বন্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমির ম্যাচ চলাকালে এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম। বোমা আতঙ্কে দ্রুতই খেলোয়াড়দের সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে। প্রথমে চারজন দর্শক আহত হয়েছে বলে জানালেও এখন জানানো হয়েছে ১৯ জন নিহত হওয়ার খবর।

জানা গেছে, ম্যাচটি দেখতে স্টেডিয়ামে জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

নিন্দা জানিয়ে গুতেরেস বলেন, ‘আমি কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের হামলার তীব্র নিন্দা জানাই। সেখানে কমপক্ষে ১৯ জন বেসামরিক নাগরিকের প্রানহানি ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক জনতার বিরুদ্ধে আক্রমণ কঠোরভাবে নিষিদ্ধ।’

আন্তোনিও গুতেরেস ছাড়াও জাতিসংঘের মহাসচিবের ডেপুটি বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানের জন্য মানবাধিকার সমন্বয়কারী রমিজ আলাকবারভ এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন।

বোমা হামলায় নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই বিস্ফোরণটি আফগানিস্তানের জন্য ভয়ঙ্কর বার্তা দিয়েছে। এটা সত্যিই হতাশাজনক।

জেবি

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...