বুধবার, ২৪ জুন ২০২৬

আকস্মিক বন্যায় আরব আমিরাতে এক বাংলাদেশীসহ সাত প্রবাসীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

সংযুক্ত আরব আমিরাত ও প্রতিবেশী কাতার বন্যাকবলিত হয়ে পড়েছে।। এতে এখন পর্যন্ত সাত প্রবাসী মারা গেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

আমিরাতের আবহাওয়া দপ্তর জানায়, ২৮ জুলাই থেকে পূর্ব ও উত্তরাঞ্চলীয় তিন প্রশাসনিক অঞ্চল শারজাহ, রাস আল খাইমাহ ও ফুজাইরায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গত দুই দিনের দুর্যোগে এই তিন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দুবাই ও আবুধাবিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিলো।

বন্যায় মৃত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার নাম এস এম সাজ্জাদ (৩৬), তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামের মরহুম ফরিদ আহম্মদের ছোট ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই শাওন চৌধুরী বলেন, সাজ্জাদ আল-আইল সানাইয়ার একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। গত বুধবার (২৭ জুলাই) পানির স্রোত ভাসিয়ে নিয়ে যায় সাজ্জাদকে। পরে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে ফুজাইরাহ পুলিশ। তার মরদেহ ফুজাইরা একটি হাসপাতালে রাখা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে সাম্প্রতিক বন্যার পর সাত জন প্রবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃতরা সবাই এশিয়া মহাদেশের লোক।

মন্ত্রণালয়টি জানিয়েছে, বন্যায় রাস আল খাইমাহ, শারজাহ ও ফুজাইরাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফিল্ড ইউনিটগুলো এখনও এসব আমিরাতে উদ্ধার অভিযান চালাচ্ছে।বন্যাদুর্গত এলাকার লোকজনকে আশ্রয় দিতে শারজাহ, রাস আল খাইমাহ ও ফুজাইরায় ২০টি হোটেল প্রস্তুত করা হয়েছে। এ ছাড়াও অতিরিক্ত সতর্কতা হিসেবে একাধিক আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...