সোমবার, ২ নভেম্বর ২০২৬

জ্বালানি সাশ্রয়ে টাই না পরার পরামর্শ স্পেনের প্রধানমন্ত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের জ্বালানি সাশ্রয়ে নিজ দেশের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের টাই না পরার পরামর্শ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তীব্র গরম এবং ইউক্রেনে রুশ অভিযানের কারণে ইউরোপে গ্যাস সংকটের কারণে জ্বালানি সাশ্রয়ে তিনি এ আহবান জানান।

দেশটির রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, আপনার লক্ষ্য করলে দেখবেন আমি টাই পরিনি। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইউরোপে তাপমাত্রা বেড়েই চলেছে। শুক্রবার মাদ্রিদের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সেভিলের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, তার মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের কর্মীরাও একই কাজ করুক চান তিনি। তার ভাষায় এর মধ্য দিয়ে জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে। সানচেজ বলেন, এ পদক্ষেপ জনগণকে অপেক্ষাকৃত শীতল রাখবে এবং জ্বালানি খরচ কমাবে বলে তিনি মনে করেন। কারণ এতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমে আসবে।

প্রসঙ্গত, স্পেনই বিশ্বে এ ধরনের পদক্ষেপ গ্রহণকারী প্রথম দেশ নয়। ২০১১ সালে অনেকটা একই ধরনের ক্যাম্পেইন চালিয়েছিল জাপান। ‘সুপার কুল বিজ’ ক্যাম্পেইনের আওতায় অফিস কর্মীদের গ্রীষ্মকালে আরামদায়ক পোশাক পরতে উৎসাহ দেয়া হয়েছিল।

জেবি

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায়...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন। এর...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার...

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১...

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট...

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...