চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জনের শরীরে করোনাভাইরাসের জীবানু শনাক্ত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিন চট্টগ্রামের ৫টি ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ।
নতুন আক্রান্ত ২ জন নগরীর বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫০২ জন।
এর মধ্যে নগরীতে ৯৩ হাজার ৬৭১ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৩১ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন সগরীতে এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

