মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বিয়ে করলেন অভিনেতা নিলয়

- Advertisement -
Single page 1st Paragraph

লকডাউনে অভিনেতা নিলয় আলমগীর ও সামাজিক নানা উদ্যোগের সঙ্গে যুক্ত তাসনুভা তাবাসসুম হৃদির পরিচয়। এরপর বন্ধুত্ব, প্রেম থেকে সম্পর্ক গড়িয়েছে বিয়েতে।

বুধবার ফেইসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে বিয়ের খবরটি প্রকাশ করেন ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির এ নায়ক। পরে সংবাদমাধ্যমকে জানান, ৭ জুলাই হৃদিকে বিয়ে করেছেন তিনি।

নিলয় জানান, লকডাউনের কারণে বিয়ের কথা তেমন কাউকে জানাননি। তার বোন অস্ট্রেলিয়া থাকেন। ছুটি মিলিয়ে তিনি দেশে ফিরলে তখনই হবে বিবাহোত্তর সংবর্ধনা। আপাতত দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে তাদের।

হৃদি হোম ইকোনমিকসের ছাত্রী। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখির সঙ্গে যুক্ত। এ ছাড়া সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। বছর দু-এক আগে তাদের ছাড়াছাড়ি হয়। বছর খানেক আগে আগে বিয়ে করেন শখ। বর্তমানে অন্তরালে আছেন এক সময়ের ব্যস্ত অভিনেত্রী-মডেল। অন্যদিকে টেলিভিশন পর্দার নিয়মিত মুখ নিলয়।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...