শনিবার, ২৭ জুন ২০২৬

সিরাজগঞ্জে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

সিরাজগঞ্জের বেলকুচিতে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার(২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

তাছাড়া আদালত অন্য একটি ধারায় তাকে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত বদিউজ্জামান (২৮) বেলকুচি উপজেলার মুকুন্দগাতি গ্রামের আব্দুল জলিলের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পিপি শামসুল আলম।

মামলার নথির বরাতে তিনি জানান, একটি মেয়ে সন্তান থাকা অবস্থায় আরও একটি মেয়ের জন্ম হলে বদিউজ্জামান অসন্তুষ্ট হন। এই মেয়েটিকে একাধিকবার হত্যার হুমকি দেন বদিউজ্জামান। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বদিউজ্জামান মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন। পরদিন রাতে স্ত্রীর অগোচরে নয় মাসের ঘুমন্ত মেয়েকে পায়ের নিচে পিষে হত্যা করেন বদিউজ্জামান। তারপর লাশ বাড়ির পাশে ডোবায় ফেলে রাখেন।

তার স্ত্রী বাদী হয়ে বদিউজ্জামানকে আসামি করে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে।

অতিরিক্ত পিপি বলেন, মেয়েকে হত্যার পর বদিউজ্জামান দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালত বিচার শেষে বদিউজ্জামানকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল।

ইমা

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...