বুধবার, ২৪ জুন ২০২৬

ইরাকের পার্লামেন্টে ঢুকে বিক্ষোভকারীর হামলা

- Advertisement -
Single page 1st Paragraph

ইরাকের পার্লামেন্টে ঢুকে বিক্ষোভকারী  হামলা চালিয়ে। হামলাকারীদের অধিকাংশই শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী বলে জানা গেছে।

বুধবার দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনে এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ ও ‘আল-জাজিরা’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলজাজিরা জানায়, বুধবার বিক্ষোভকারীরা যখন পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে তখন সেখানে কোনও আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়লেও তাতে কোনও কাজ হয়নি।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এক বিবৃতিতে পার্লামেন্ট ভবন ও গ্রিন জোন থেকে বিক্ষোভকারীদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল সদরের জোট ৭৩ আসনে জয়ী হয়। কিন্তু ভোটের পর থেকে দেশটিতে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে।

দুর্নীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার ব্যর্থ হওয়ায় ২০১৯ সালেও ইরাকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছিল।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...