রবিবার, ২১ জুন ২০২৬

লামায় আধুনিক পদ্ধতিতে কফি কাজুবাদাম চাষ প্রশিক্ষণ পেলো ৪৫ চাষী ও উদ্যোক্তা

- Advertisement -
Single page 1st Paragraph

চায়ের চেয়ে কফি জনপ্রিয় হলেও উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেনি কফি। চা খায়নি এমন মানুষ না থাকলেও কফি খায়নি এমন মানুষ দেশে রয়েছে। বাংলাদেশে এক সময় কফি চাষ আকাশ কুসুম ছিল। অথচ সেই কফি এখন পাহাড়ে উজ্জ্বল সম্ভাবনার ফসল হয়ে উঠেছে। অচিরেই হয়তো দেশের চাহিদা মিটিয়ে এখানে উৎপাদিত কফি রপ্তাানি হতে পারে বিশ্বের বিভিন্ন দেশে। -এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর সহায়তায় বুধবার থেকে বান্দরবান জেলার লামা উপজেলায় আধুনিক পদ্ধতিতে দ্ইু দিন ব্যাপী কফি ও কাজু বাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী (সি.এ) কামরুল হাসান পলাশের সঞ্চালনায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ। নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের আয়োজনে এতে প্রশিক্ষণ প্রদান করেন- কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, কফি চাষ বিশেষজ্ঞ তৈদুরাম ত্রিপুরা ও উপসহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী। প্রশিক্ষণে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৪৫ জন চাষী ও উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...