বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১০৫০ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

সপ্তাহ ঘুরতেই দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার থেকে নতুন এই দর কার্যকর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের দাম ৭৮ হাজার ৫৫৭ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার কিনতে লাগবে ৭৫ হাজার টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে হলমার্ক ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়নি। তবে, রুপার দামে কোনো পরিবর্তন করা হয়নি।

ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকাই অপরিবর্তিত রয়েছে।

গত ১৮ জুলাই স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিলো। এর আগে গত ২২ মে স্বর্ণের ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ৮২ হাজার ৪৬৪ টাকা, যা দেশের ইতিহাসে ছিলো সর্বোচ্চ দাম।

জেবি

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...