বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে চুয়েটে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সরকারি নির্দেশনা অনুসরণে বিদ্যুতের ব্যবহার ২৫% এবং গাড়ির জ্বালানি খরচ ২০% হ্রাসসহ অন্যান্য নির্দেশনাসমূহ বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি খরচ সাশ্রয় করার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত ২৫শে জুলাই  বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান ও হল প্রভোস্টগণের সমন্বয়ে এক সভায় এসব পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রম তদারকি করার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়।বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গৃহীত পদক্ষেপসমূহ:-
১. সকল ক্লাসরুম ও ল্যাবের লাইট, ফ্যান ও এসিসমূহ ক্লাস শেষ হওয়ার পরপর বন্ধ রাখার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিশ্চিত করবেন।২. সকল ভবন ও অফিসসমূহের লাইট, ফ্যান ও এসিসমূহ অফিস সময়ের পরে বন্ধ রাখার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় প্রধান ও অফিস/শাখা প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিশ্চিত করবেন।৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ-নিজ অফিস কক্ষে বিদ্যুৎ ব্যবহারে যথাসম্ভব সাশ্রয়ী হবেন।৪. ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত গার্ডেন লাইটসমূহ সপ্তাহে একদিন চালু থাকবে। তবে নিরাপত্তা লাইটসমূহ ও স্ট্রিট লাইটসমূহ প্রতিদিন ফজরের নামাজের পরপরই বন্ধ রাখা হবে।৫. ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০ ঘটিকার মধ্যেই সম্পন্ন করতে হবে।৬. ক্যাম্পাসে সকল ধরনের আলোকসজ্জা বন্ধ থাকবে।৭. ১২তলা ভবনের দুটি লিফ্টের মধ্যে একটি এবং ভিসি অফিসের লিফট বন্ধ থাকবে।৮. নতুন করে সব ধরনের এসি সংযোগ বন্ধ থাকবে এবং বিদ্যমান এসি’র তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে।৯. বিভিন্ন বিভাগ, অফিস ও হলসমূহের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সচেতনতামূলক প্রচারপত্র সাঁটানো হবে।১০. বাসা বাড়িতে যথাসম্ভব বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।জ্বালানি সাশ্রয়ের জন্য গৃহীত পদক্ষেপসমূহ:-
১. স্টাফ ওয়েলফেয়ারের শনিবার সকালের বাস ট্রিপ বন্ধ থাকবে। সেক্ষেত্রে বিকালের বাস ট্রিপটি বেলা ২.৩০ ঘটিকায় ক্যাম্পাস থেকে শহরে যাবে এবং শহর থেকে রাত ৮.৩০ ঘটিকায় ক্যাম্পাসে ফিরে আসবে। যা অবিলম্বে কার্যকর হবে।
২. প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার সকল ধরনের ব্যক্তিগত রিকুইজিশন বন্ধ থাকবে। যা অবিলম্বে কার্যকর হবে।
৩. জেনারেটরের ব্যবহার সীমিত রাখতে হবে।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...