মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অস্ত্র কেনাবেচা চক্রের ৩ সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় একটি প্রাইভেটকার থেকে অস্ত্র ও গুলিসহ অস্ত্র বেচাকেনা চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- চট্টগ্রামের পটিয়ার শোভনদণ্ডী ইউপির মো. ফিরোজের ছেলে মো. কায়েস (২৩), ডবলমুরিং থানার ২৭ নম্বর ওয়ার্ডের সামছুল আলমের ছেলে নজরুল ইসলাম আনু (২৫) ও সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির লালুম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন সজীব (২৭)।
এর আগে গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায়, কিছু লোক অস্ত্রসহ আগ্রাবাদ থেকে বক্সিরহাটের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল ‍দুপুর দেড়টার দিকে বক্সিরহাট এলাকায় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয়া হয়। চালক গাড়িটি থামালে পেছনের সিট থেকে পালানোর সময় কায়েসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তখন গ্রেপ্তার কায়েস পুলিশকে জানায়, সে নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীবের কাছ থেকে এসব অস্ত্র ক্রয় করেছে। এসব অস্ত্র কম দামে কিনে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের কাছে বেশি দামে বিক্রি করে।’
পরে কায়েসের দেয়া তথ্য অনুযায়ী হালিশহর থানার মুহুরীপাড়ার উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীবকে গ্রেপ্তার করা হয়। তারা জানায়, তারা এসব অস্ত্র ওবায়দুল হাসান আলভি নামের এক যুবকের কাছ থেকে কম দামে ক্রয় করে বেশি দামে কায়েসের কাছে বিক্রি করেছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, আলভিকে ধরতে তার বাসায় অভিযানে যায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আলভি পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...