সোমবার, ১৫ জুন ২০২৬

চবিতে যৌন নিপীড়নের ঘটনায় ৫ জনকে ২ দিনের রিমান্ড দিল আদালত

- Advertisement -
Single page 1st Paragraph

ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্রেফতার হওয়া ৫ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ৫ জন হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা ও সাইফুল ইসলাম।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ জনকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ও শনিবার (২৩ জুলাই) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছিল র‌্যাব-৭।

জেবি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...