সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

- Advertisement -
Single page 1st Paragraph

সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে। একই সঙ্গে ডাকঘর সঞ্চয় হিসাব খুলতেও আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। এ অর্থবছর থেকে তা কার্যকর হবে।

সোমবার (২৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশে কার্যরত ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন, ২০২২ এর ৪৮ ধারা যথাযথ পরিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। সেই মোতাবেক ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহ এবং সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইস্যু অফিসে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে। অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার পত্র দেখাতে হবে।

তাছাড়া, করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্যসম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র দেখাতে হবে। তবে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর প্রতিস্থাপন সেকশন ১৮৪ এ এর সাব-সেকশন ৯ অনুযায়ী, প্রতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দাখিল করতে হবে। এছাড়া, এই বিনিয়োগের ক্ষেত্রে টিআইএন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ টিআইএন এবং আয়কর রিটার্ন জমা না দিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না।

জেবি

এই বিভাগের সব খবর

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রেবাবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট নয়। অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন একই তারিখে...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও...

সর্বশেষ

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার...

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

জেলার কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি...

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিষু ও বিজু উৎসব

জেলার সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরাতন বছরকে...

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র রোববার কোনো সমঝোতায়...