শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

এবার দাবা অলিম্পিয়াডে নেই রানী হামিদ

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের দাবার রানীখ্যাত রানী হামিদকে ছাড়া অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি  অলিম্পিয়াডে ছিলেন। এই প্রথম বাংলাদেশ দল রানী হামিদ ছাড়া অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ।  ১৯৮৪ সালে দাবা অলিম্পিয়াডে প্রথম অংশ নেয় বাংলাদেশ। তখন থেকে প্রতিটি অলিম্পিয়াড দলে জায়গা করে নিয়েছেন রানী হামিদ। এই প্রথম জাতীয় দলে কোয়ালিফাই করতে পারেননি এই নারী আন্তর্জাতিক মাস্টার।

দাবার জাতীয় দল গঠনে প্রধান্য দেওয়া হয় জাতীয় চ্যাম্পিয়নশিপকে। সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো করতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েছেন রানী হামিদ।বাদ পড়াতে স্বাভাবিকভাবে মন খারাপ তার।

নারী আন্তজাতিকমাস্টার রানী হামিদ বিশ্ব দাবার সর্বোচ্চ দলগত আসরে কখনো ওপেন গ্রুপে আবার কখনো নারী বিভাগে খেলেছেন। উপমহাদেশের এ তারকা দাবাড়ু নানা কারণে অলিম্পিয়াডে এক আলোচিত নাম। তিনি অলিম্পিয়াডের ইতিহাসে পঞ্চম নারী দাবাড়ু যিনি কোনো দেশের জাতীয় পুরুষ বা ওপেন বিভাগে খেলার অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। তিনি হচ্ছেন অলিম্পিয়াডে সর্বাধিক খেলা দাবাড়ু। সর্বশেষ অলিম্পিয়াডে সবচেয়ে বয়োজেষ্ঠ্য খেলোয়াড় ছিলেন এই কিংবদন্তি।

রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ ক্রীড়াবিদ ১৯৮৪ থেকে ২০২১ সাল পর্যন্ত একটানা ১৯টি আসর খেলেছেন। এরমধ্যে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯২ সালে তিনবার ওপেন বিভাগে খেলেছেন। ২০২০ সালে বৈশ্বিক করোনাভাইরাসের কারণে অলিম্পিয়াড না হওয়ায় ২০২১ সালে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...