শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটির বাঘাইছড়িতে চান্দের গাড়ির (জিপ) সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম নিহত হয়েছেন। ছুটিতে বাড়িতে এসে সাজেক পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য বাঘাইছড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের বড় ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসের অধিনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন। তার সৈনিক নম্বর-৪৫০৭২৮৫।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চান্দের গাড়িকে (জিপ) সাইড দিতে গিয়ে নিজের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন সেনা সদস্য আব্দুল হালিম। পরে স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সহায়তায় তাকে খাগড়াছড়ির ২০৩ রিজিয়নের এমডিএসে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আওয়াল বলেন, বৃষ্টিতে সড়ক পিচ্ছিল ছিলো চাঁদের গাড়ি দেখে হার্ড ব্রেইক করে মোটরসাইকেল থেকে উল্টে পরে মাথায় ও কোমরে আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে খাগড়াছড়ি সেনাবাহিনীর এমডিএসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...