রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সহেজই বানিয়ে ফেলুন মসুর ডালের স্যুপ

- Advertisement -
Single page 1st Paragraph

ভরা বর্ষায় গরম গরম স্যুপ খাওয়ার মজাই আলাদা। আর স্যুপ খেতে কে না ভালবাসে! বাইরে দারুণ বৃষ্টির সঙ্গে ধোঁয়া-ওঠা এক বাটি স্যুপ কিন্তু বর্ষার আমেজটাই অন্য রকম করে দিতে পারে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন রেসিপিটি।

উপকরণ

২০০ গ্রাম মসুর ডাল, পরিমাণমতো তেল, একটা পেঁয়াজ কুচি, ৪-৫ কোয়া রসুন কুচি, একটা রেড বেল পেপার কুচি, একটা হলুদ বেল পেপার কুচি, একটা গাজর কুচি, ২টো টমেটো কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ চিলি ফ্লেক্স, ১-৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, ১-৪ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়া।

তৈরির পদ্ধতি

> কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, রেড বেল পেপার কুচি, হলুদ বেল পেপার কুচি, গাজর কুচি দিয়ে ভাজুন।

> সবজিগুলো একটু ভাজা হলে টমেটো কুচি দিয়ে নাড়তে থাকুন।

> এর পর হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, লবণ, কাশ্মিরী লঙ্কা গুঁড়া দিয়ে মেশান ভালো করে।

> মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিন। বেশ কিছুক্ষণ নাড়ার পর পানি ঢেলে দিন। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিন।

> মসুর ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করুন। কিছুটা বাটিতে তুলে নিন, আর কিছুটা কড়াইতেই রেখে দিন।

> বাটির মসুর ডালটা ঠাণ্ডা হলে মিক্সিতে দিয়ে মিহি করে পিষে নিন। তারপর সেটা কড়াইতে বাকি মসুর ডালের সঙ্গে মিশিয়ে দিন।

> গ্যাস জ্বালিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। ধনে পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। তার পর গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মসুর ডালের স্যুপ! এরপর গরম গরম পরিবেশন করুন। সূত্র: বোল্ডস্কাই

জেবি

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...