সোমবার, ১৫ জুন ২০২৬

অন্যের নামে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে গ্রেপ্তার ৫

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে অন্যের এনআইডি ব্যবহার করে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয় বিশ্বাস, মো. জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা।

রবিবার (২৪ জুলাই) দুপুরে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব। এ সময় সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। এতে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।

জেবি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...