রবিবার, ২১ জুন ২০২৬

লামায় মাছের পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ’২০২২। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় তিনজন সফল মৎস্য চাষীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করার পর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

এর আগে শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব ও মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এক সপ্তাহের কর্মসূচী ঘোষণা করেন। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে কর্মসূচীর প্রথম দিন শনিবার ছিল মাইকিং এর মাধ্যমে প্রচারণা। তৃতীয় দিন সোমবার কর্মসূচীতে রয়েছে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন। তৃতীয়দিন প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্য জীবিদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা। চতুর্থদিন মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা ও ফরমালিন বিরোধী অভিযান করা হবে। পঞ্চম দিন উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি, পানি পরীক্ষার পর মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ঠ দিন অনুষ্ঠিত হবে সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ। সপ্তম দিন মূল্যায়ন ও উপজেলা পরিষদ সভা কক্ষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে জাতীয় মৎস্য সপ্তাহের।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...