শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অটোরিকশা চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চোর চক্রের ছয়জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দীন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত চোরেরা সিএনজি অটোরিকশা চুরির পরে সেই অটোরিকশার ইঞ্জিন চেসিস নম্বর, গাড়ির রং বদলিয়ে ভুয়া কাগজ বানিয়ে বিক্রি করা হতো অন্যজনের কাছে। এরপর সেই গাড়ি দাঁপিয়ে বেড়াতো সড়কজুড়ে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির জানান, গত মঙ্গলবার রাতে নগরের চান্দগাঁও থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ সদস্যকে আটক করেন তারা।
পরে তাদের জবানবন্দিতে নগরের বিভিন্ন এলাকা থেকে ৬ টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। চক্রটি সিএনজি অটোরিকশা চুরি করে রং পাল্টিয়ে ও ভুয়া কাগজ বানিয়ে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...