সোমবার, ২৯ জুন ২০২৬

মাদক সম্রাজ্ঞী ফরিদাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক; ১২০ লিটার মদ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে দশ মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী ফরিদা বেগম (৫০) সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদা বেগম রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ইছাখালী এলাকার আদিলপুরের আনোয়ার হোসেনের স্ত্রী। অন্যরা হলেন একই গ্রামের ওমর ফারুকের স্ত্রী ঊর্মি আকতার (২৫), মৃত আবুল কালামের পুত্র মো. বেলাল (৩৭)।
শনিবার (২৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দে জানান, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটস্থ মার্কেন্টাইল ব্যাংকে সম্মুখে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিক্সায় তাল্লাশি চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাদের আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত ফরিদা বেগমের বিরুদ্ধে সিএমপি কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাও সহ রাউজান, রাঙ্গুনীয়া থানায় ১০ টি মাদক মামলা রয়েছে। সে একজন মূলত পেশাদার মাদক ব্যবসায়ী।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...