সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের জালে ৬ জ্বীনের বাদশা

- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার পৃথকস্থানে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ প্রতারককে আটক করা হয়েছে। আটককৃতরা নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ১ কোটি ৫লাখ টাকা হাতিয়ে নিয়েছ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর ১০টি মোবাইল সিম, ১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর এলাকার আবদুল হালিমের ছেলে আবদুল মমিন (৬১), একই এলাকার নুরুল ইসলামের ছেলে ইমাম উদ্দিন রাসেল (৩৫), বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ শরীফপুর গ্রামের মোরশেদ আলমের ছেলে আজিজুল হক (৪১), আলী করিমের ছেলে নজরুল ইসলাম (২৬), চৌমুহনী পৌর হাজীপুর এলাকার ফজলুল হকের ছেলে নূর নবী মানিক (৪৭) এবং গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের আবদুর রবের ছেলে নূর হোসেন (৫০)।

পুলিশ জানায়, তারা গত ২০১৮ সাল থেকে নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তারা নিজেদের মধ্যে যোগসাজসের মাধ্যমে কখনও মানুষকে লোভে ফেলে, কখনও ভয়ভীতি দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে প্রতারণার ঘটনায় মামলা দায়ের করা হবে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।

জেবি

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...