মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বাসায় গিয়ে টিকাদান : চসিকের স্বাস্থ্যকর্মী বরখাস্ত

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে এ ঘটনায় এখনও অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বিষু দেসহ দুই জনকে আটক করেতে পারেনি পুলিশ। এদিকে এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটিও করেছে চসিক। মঙ্গলবার বিকেলে তাকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন চসিকের সচিব খালেদ মাহমুদ।
তিনি জানান, ওই স্বাস্থ্যকর্মী চুক্তি ভিত্তিতে চসিকের আলহাজ মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে টেকনিশিয়ানের কাজ করত। তাকে আমরা চাকরি থেকে বরখাস্ত করেছি। খালেদ মাহমুদ আরও জানান, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সেটিও আমরা বের করব। কীভাবে টিকা চুরি করে সে বাসায় গিয়ে দিল সেটি বের করার চেষ্টা করছি। সে জন্য আমরা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। এই কমিটি আগামী তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেবে।
পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটির আহবায়ক কাকে করা হয়েছে বিষয়টি নিশ্চিত না করলেও চার সদস্যের নাম জানিয়েছেন খালেদ মাহমুদ। তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসকে এই কমিটির সদস্য করা হয়েছে।
এদিকে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব আহমেদ জানিয়েছেন, গ্রেফতার হাসান ও মোবারককে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। কাল বুধবার রিমান্ড আবেদনের শুনানি হবে।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...