সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর চরবালুয়া দ্বীপ থেকে ১৯ রোহিঙ্গা আটক

- Advertisement -
Single page 1st Paragraph

ভাসানচর থেকে পালিয়ে  ১৯ রোহিঙ্গা নোয়াখালীর কোম্পানীগঞ্জের দূর্গম এলাকা চরবালুয়া দ্বীপে চলে আসে। বুধবার(২০জুলাই) গভীর রাতে চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন দ্বীপ চরবালুয়ার ফুলমিয়া চেয়ারম্যান বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটকৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭নং ক্লাস্টারের মো. ইসহাক (৮০), ছখিনা খাতুন (৬৫), ৮নং ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪নং ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর করিম (৩), নূর কায়দা (১), ৫৯নং ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মো. যুনায়েত (৮), আমেনা বেগম (৬), খালিমা সাহরি (১৮মাস), ৫৮নং ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪), মো. আমিন (২২), ৬৯নং ক্লাস্টারের কালিম (২০), রিফা মনি (৪ মাস), ৭৩নং ক্লাস্টারের আরফা বেগম (২১) ও অনি (২)।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাতেই তাদেরকে স্থানীয় চরবালুয়া পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. রমজান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসেন। তাদেরকে আবারো ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...