সোমবার, ২৯ জুন ২০২৬

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল কারখানা

- Advertisement -
Single page 1st Paragraph

গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএল এর কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কর্ণফুলী গ্যাস সিস্টেমস লিমিটেড (কেজিএসএল) থেকে দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

সার উৎপাদন বন্ধ থাকলে প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি ক্ষতি হয়। কারখানা চালু থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা যায়। সর্বশেষ উৎপাদন হয়েছে প্রায় ১২শ মেট্রিক টন সার। এর আগে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সিইউএফএল কারখানা চালু হয়।

গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানান সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...