শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পটিয়ায় লরির চাকায় পিষ্ট হয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে কচুয়াই ইউনিয়নে ভাইয়ারদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার কাউসার উদ্দিন ইমন (২০) ও চন্দনাইশ উপজেলায় মামুনুর রশীদ শাওন (২১)। মামুনের বাড়ি চন্দনাইশ উপজেলায় হলেও তিনি কচুয়াই গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মামুন চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজের শিক্ষার্থী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম শহর থেকে তেলবাহী লরি কক্সবাজার দিকে যাচ্ছিল। দুই শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে বাইপাস রোড পার হয়ে পটিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ভাইয়ার দিঘী এলাকায় তাদের তেলবাহী লরি চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় লরি চালক ও লরি আটক রয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...