সোমবার, ২৯ জুন ২০২৬

বাঁশখালীতে জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে জোড়া খুন হওয়া দায়ের করা মামলার প্রধান আসামি ইসমাইকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ইসমাইল উপজেলার দক্ষিণ জলদির জাহাঙ্গীর আলমের ছেলে।

সোমবার (১৮ জুলাই) বাকলিয়া থানার তুলাতলীর একটি কনভেনশন হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত বছরের ২০ অক্টোবর দুপুর ১টায় বাঁশখালীর মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তরা আব্দুল খালেক নামে একব্যক্তি ও তার ভাতিজা টিপু সুলতানকে ধারালো রাম দা এবং লোহার রড দিয়ে নির্মমভাবে বুকে, পিঠে, তলপেটে এবং মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এতে আব্দুল খালেক এবং টিপু সুলতান গুরুতর আহত হন। আসামিদের হাতে ধারালো অস্ত্র শস্ত্র থাকায় এবং ঘটনার সময় আসামিরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ায় আশেপাশের লোকজন ভয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে আব্দুল খালেক মৃত্যুবরণ করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার অল্প কিছুক্ষণ পর টিপু সুলতানেরও মৃত্যু হয়। এ ঘটনায় নিহত খালেকের মা ১০ জন নামীয় এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলী এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে এ মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...