রবিবার, ২ আগস্ট ২০২৬

কক্সবাজারের এলএ শাখার ৯ সার্ভেয়ার প্রত্যাহার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখার ৯ জন সার্ভেয়ারকে এক সঙ্গে প্রত্যাহার করার আদেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সোমবার (১৮ জুলাই) আদেশটি কক্সবাজার জেলা প্রশাসনে এসে পৌঁছেছে। কক্সবাজারেরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ তথ্যটি নিশ্চিত করেছেন ।

সার্ভেয়ার আতিকুর রহমান ব্যাগভর্তি নগদ ২৩ লাখ টাকাসহ গত ১ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ার পর ঐ শাখা থেকে প্রত্যাহার করা হয়েছে তাদের।

আমিন আল পারভেজ জানান, একই সঙ্গে মন্ত্রণালয় দেশের কয়েকটি জেলা থেকে অপর ৯ জন সার্ভেয়ারকে প্রেষণে কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় পাঠানোর নির্দেশনাও দিয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, রাজধানীর বিমানবন্দরে অবৈধ টাকাসহ ধরা পড়া সার্ভেয়ার আতিকুর রহমানকে সদর মডেল থানায় সোপর্দ করে কঠোর শাস্তি বিধানের জন্য লিখিত আবেদন জানানো হয়।

সার্ভেয়ার আতিকুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরপূর্বক নিজেই মামলাটির তদন্তের দায়িত্ব গ্রহণ করেন দুর্নীতি দমন ব্যুরো কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. রিয়াজ উদ্দিন। এরই মধ্যে সার্ভেয়ার আতিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই বছর আগেও কক্সবাজারের এলএ শাখার ৩ সার্ভেয়ারের দুর্নীতির ঘটনার পর এক সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল ৩৪ জন সার্ভেয়ারকে।

জেবি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...