সোমবার, ১৫ জুন ২০২৬

সিআরবি রক্ষায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্কুলছাত্রীর চিঠি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বন্ধে গত ৫ আগস্ট ডাকযোগে এক দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছিল মিমবর হুরে জান্নাত নামে এক স্কুলছাত্রী। এবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোমিনুর রহমানের মাধ্যমে জান্নাত সেই চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কাছে। সোমবার জেলা প্রশাসকের হাতে দেওয়া সেই চিঠিতেও হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিল করে সিআরবিকে রক্ষার আকুতি জানায় মিমবর।

মিমবর নগরীর পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। চট্টগ্রামের সব শিশুর পক্ষ থেকে একটি মানবিক আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠিতে মিমিবর লেখে, ‘চট্টগ্রাম শহরের অধিকাংশ শিশু চার দেয়ালের মাঝে বন্দি জীবন কাটায়। একটু অবসর পেলেই সিআরবিতে গিয়ে স্বস্তির নিঃশাস নেয়। শুধু শিশুরাই নয় নবীন-প্রবীণ সব শ্রেণির মানুষ এখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। কিন্তু রেলওয়ে সেখানে নাকি একটা বেসরকারি হাসপাতাল বানাতে চায়। হাসপাতাল হোক কিন্তু সেটা যেন চট্টগ্রামের ফুসফুস সিআরবিকে ধ্বংস করে নয়।’

সে আরও লেখে, ‘আমি ছোট মানুষ, তাও সিআরবিকে আমি অনেক ভালোবাসি। তাই আমি সিআরবি রক্ষার প্রতিবাদস্বরূপ তিনটি কবিতা লিখেছি। আশা করি আপনি সেগুলো দেখবেন। আমরা আপনাকে শিশুপ্রেমী, প্রকৃতিপ্রেমী ও মানবতাবাদী প্রধানমন্ত্রী হিসেবে জানি। আপনি একজন সত্যবাদী, নিষ্ঠাবান প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের ইতিহাসে নাম লিখিয়েছেন।’

চিঠির শেষাংশে সে লেখে, ‘মাননীয় প্রধানমন্ত্রী, তুমি আমার শ্রদ্ধেয় নানুর মতো। আর আমি তোমার নাতনির বয়সী। তাই আশা করি তুমি আমার আবদার ফেলবে না।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...