রাউজান পৌরসভায় পোল্ট্রি ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভিশনকে এই শতভাগ বাস্তবায়ন করার লক্ষ্যে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভাকে পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব, মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পোল্ট্রি -ডেইরি ফার্মের মালিকদের সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার রাউজান পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
আরফানুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর শওকত হাসান, পৌরসভার প্রকৌশলী ওয়াসিম আকরাম, রাউজান ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, পোল্ট্রি ব্যবসায়ি নুরুল হুদা চৌধুরী, সুজন দাশ, আহমদ শফি মেম্বার, আশরাফ উদ্দিন চৌধুরী তসলিমসহ আরো অনেকই।
সভায় প্লাস্টিক জাতীয় অপচনশীল আবর্জনা মুক্ত ও পরিচ্ছন্ন মডেল পৌরসভা গড়ে তুলতে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
ইমা

