সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩ যুগপূর্তি

ফটো সাংবাদিকরা ছবির মাধ্যমে সত্য ঘটনা জনগণের কাছে তুলে ধরেন : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূর্তি। রোববার বেলা ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ফটো সাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে ছবি তুলে সত্য ঘটনা জনগণের কাছে তুলে ধরেন। শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করলেও তারা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হন। তাদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার আদায়ে ঐকবদ্ধ থাকতে হবে। চট্টগ্রামকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে ফটো সাংবাদিকদের বিকল্প নেই। দেশ-বিদেশে প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরেছে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। যা আমাদের সকলের কাছে গর্বের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটিকে আরো এগিয়ে নিতে হবে।

সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র সভাপতি মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু, সিইউজে’র যুগ্ম সম্পাদক সবুর শুভ, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক প্রমুখ।

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, পরিচালনা করেন যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে। আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে বর্ষপূর্তির উৎসব উদযাপন করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...