মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রামুতে শাশুড়ির হাত-পা-গলাকেটে বিচ্ছিন্ন, পুত্রবধূ আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার জেলার রামু উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার পর হাত-পা-গলাকেটে বিচ্ছিন্ন করে মাটিচাপা দেওয়ার ঘটনায় পুত্রবধূ রাশেদা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় পুলিশ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির মধ্যম উমখালীর হাজির পাড়ায় মৃতের বাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম মমতাজ বেগম (৬০) হাজির পাড়ার মৃত আবদুল কাদেরের স্ত্রী ছিলেন।

নিহতের ছেলে ও ঘাতক রাশেদা বেগমের স্বামী মো. আলমগীর জানান, গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন তার মা মমতাজ বেগম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ বেলা ৩টার দিকে তিনি বাড়ির পাশে টিউবওয়েলে গেলে পাশে নতুন খোঁড়া মাটি দেখতে পেয়ে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষন পরই সেখানে তার মায়ের শাড়ি দেখে স্থানীয়দের জানায়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা অবস্থায় নিহত মমতাজ বেগমের লাশ উদ্ধার করে।

রামু থানার ওসি তদন্ত অরুপ চৌধুরী বলেন, মমতাজ বেগম রাশেদার সম্পর্কে ফুপু ছিলেন। প্রাথমিকভাবে শ্বাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত রাশেদা বেগম। তাকে আটক করা হয়েছে।

লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজ মর্গে লাশ পাঠানো হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...