বুধবার, ২৪ জুন ২০২৬

দাবানলে পুড়ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল

- Advertisement -
Single page 1st Paragraph

দাবানলে পুড়ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই দাবানল আরও ছড়িয়ে পড়ছে। শনিবার ফ্রান্স ও স্পেনের কয়েকটি অঞ্চলের পাশাপাশি ক্রোয়েশিয়া ও গ্রিসে দাবানল ছড়িয়েছে।

ফ্রান্সের জনপ্রিয় পর্যটন অঞ্চল জিরোন্ডির ক্যাম্পগুলো থেকে নিরাপত্তা রক্ষীদের সরিয়ে আনা হয়েছে। পর্যটকরা আগেই ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। টেস্টে-ডি-বুচ এবং ল্যান্ডিরাস এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ স্পেনের মিজাস পাহাড়ে দাবানলের কারণে প্রায় তিন হাজার ২০০ মানুষ ওই এলাকা থেকে সরে গেছে। ক্যাস্টিলা ওয়াই লিওন ও গ্যালিসিয়া প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে।

মালাগা এলাকায় বসবাসকারী এলেন ম্যাককার্ডি রয়টার্সকে বলেছেন, ‘আমরা শুধু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি এবং সত্যিই দৌড়েছি এবং ওই সময় সবাই রাস্তার পাশে সরে যাচ্ছিল। সেখানে অনেক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ গাড়ি ছিল।’

পর্তুগালের দাবানল আপাতত নিয়ন্ত্রণে আছে। অবশ্য পর্তুগিজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে তাপপ্রবাহের কারণে অন্তত ২৩৮ জন মারা গেছে।পশ্চিমে মরক্কো থেকে পূর্বে ক্রিট পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলজুড়ে হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী এবং অসংখ্য জলবোমা বিমান মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে, পুরো অঞ্চলটি তীব্র গরমে ঝলসে যাচ্ছে, গাছপালা শুকিয়ে গেছে।ফরাসি আবহাওয়া দপ্তর রোববার দেশের দক্ষিণে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে এবং সোমবারের জন্য নতুন তাপমাত্রা রেকর্ডের পূর্বাভাস দেওয়া হয়েছে। পর্তুগালে সম্প্রতি তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...