কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে জেলা আদালতে তোলা হয়েছে।
রোববার (১৭ জুলাই) ওই এলাকার আরেকটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তাকে আদালতে হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। তিনি জানান, মামলাটি ২০১৯ সালের।
কক্সবাজার কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, টেকনাফের একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে গত ১৫ জুলাই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তাকে কক্সবাজার কারাগারে আনা হয়। সাক্ষ্য শেষে তাকে কাশিমপুর কারাগারে ফেরত নেওয়া হবে।

