শুক্রবার, ২৬ জুন ২০২৬

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার গায়ানায় ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দলের সাফল্যের পাশাপাশি তামিম জিতে নেন ম্যান অব দা সিরিজের পুরস্কার। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে টি-টোয়েন্টি থেকে বিদায়ের কথা জানান।

ফেসবুক পোস্টে তামিম লেখেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।

তবে এর আগেও অনেকবার তার অবসর নেয়ার গুঞ্জন উঠেছিলো। তামিম ইকবাল শেষ টি-টোয়েটি ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আর তাকে দেখা যায়নি এই ফরমেটে।

গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে দলের ব্যর্থতার পর তাকে দলে ফেরানোর অনেক চেষ্টা করা হয়। সেসময় স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও তার সঙ্গে কথা বলেন কয়েক দফায়। তবে তিনি ফেরেননি। বরং গত ২৭ জানুয়ারি বিপিএল চলার সময় তিনি জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নিচ্ছেন।

বিরতির সেই ৬ মাস শেষ হওয়ার দিন দশেক আগে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান টি-টোয়েন্টি থেকে স্থায়ী বিদায় নিলেন।

তবে বিদায়ের ঘোষণায় তামিম শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টির কথাই উল্লেখ করেছেন। তাই ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলে যাবেন বলেই ধরে নেওয়া যায়।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...