শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার আসামী রোহিঙ্গা সন্ত্রাসী আবু বক্কর ওরফে জমির হোসেন মনিরকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এ সময় তার কাছ থেকে একটি দেশীয় দুই নলা বন্দুক ও ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) রাতে বালুখালীর এইট ইস্ট ৭৪ নম্বর ব্লক থেকে তাকে আটক করা হয়।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, গোপন খবর জানা যায়, সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী আবু বক্কর বালুখালীর অস্থায়ী বসতঘরে অবস্থান করছে। এরপর শনিবার রাতেই ওই ঘরে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হয়। এছাড়া ঘরের ভেতর অভিযান চালিয়ে একটি দুই নলা বন্দুক ও ইয়াবা সদৃশ ১৫ হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার কামরান জানান, আবু বক্করের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...