শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ববাজারে দাম কমেছে জ্বালানি তেলের। অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম বেশ কয়েক মাস পর কমেছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল ৮ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৫ ডলার ৩০ সেন্টে নেমে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন থেকে জানা গেছে।

ব্রেন্ট অপরিশোধিত তেলের দর প্রায় একই পরিমাণ কমে ৯৯ ডলার ৫০ সেন্টে বিক্রি হচ্ছে। এদিকে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ১০০ ডলারের নিচে চলে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে আলোচনায় বসার কূটনৈতিক প্রচেষ্টার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি প্রশমিত হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। সে সময় প্রতি ব্যারেল অপ্রতিশোধিত তেল ১৩৯ ডলার ছড়িয়ে যায়। তেলের এই মূল্য বৃদ্ধি ছিল কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

অবশ্য তার আগেই গত বছর বিশ্বজুড়ে বিধিনিষেধ উঠে যাওয়ার পর হঠাৎ চাহিদা বেড়ে গেলে জ্বালানির দাম বাড়তে শুরু করে। ২০২১ সালের নভেম্বরে যখন দেশে তেলের দাম বেড়ে যায়, তখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ছিল প্রতি ব্যারেল ৮০ ডলারের মতো। এর পর রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রভাবে তেলের দাম লাগাতার বাড়তে শুরু করে।

জেবি

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...