বুধবার, ২৪ জুন ২০২৬

স্পেনে প্রচণ্ড তাপদাহে ৮৪ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

স্পেনে প্রচণ্ড তাপদাহে ৮৪ জন মারা গেছেন। আইএএনএস মৃত্যুর প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের ১০, ১১ ও ১২ তারিখ এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। আর দেশটির দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল।

কার্লোস ৩ স্বাস্থ্য ইনস্টিটিউট বরাতে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, তাপদাহ আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় তাপদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাপদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির কর্তৃপক্ষ মানুষকে বেশি করে পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...