রবিবার, ২১ জুন ২০২৬

লামায় কৃষককে অপহরণের অভিযোগ!

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে আব্দুল ছালাম (৬০) নামের এক কৃষককে ঘুম থেকে তুলে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার জনৈক মোহাম্মদ হারেছ কোম্পানী গং গভীর রাতে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন অপহৃত কৃষকের স্ত্রী ছালাহা বেগম। অপহৃত স্বামীকে উদ্ধারে করতে শুক্রবার দিনগত রাতে অভিযুক্ত মোহাম্মদ হারেছ কোম্পানীকে বিবাদী করে লামা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ জুন দিনগত রাতে মোহাম্মদ হারেছ কোম্পানীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী অস্ত্রের মুখে কৃষক আব্দুল ছালামের বাড়ী ঘর ভাংচুর করা হয়। এ ঘটনায় জাতীয় জরুরী সেবা কেন্দ্র ৯৯৯ নম্বরে জানালে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর জের ধরে গত ১৫ জুলাই দিনগত রাত ২টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাত নামা ৭ সদস্যের একটি সন্ত্রাসী দল অস্ত্র হাতে নিয়ে কৃষকের বাড়ী ঘর ঘেরাও করে। পরে জোর পূর্বক ঘরে প্রবেশ করে ঘুমন্ত কৃষক আব্দুল ছালামের চোখ ও হাত বেঁধে নিয়ে যায়।
অপহৃত কৃষকের স্ত্রী ছালাহা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মোহাম্মদ হারেছ কোম্পানীর সাথে আমাদের বিরোধ চলে আসছিল। আমাদের জমি দখল করতে না পেরে আমার স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে তারা। তবে অপহরণের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোহাম্মদ হারেছ কোম্পানী জানান, গত ১৫ দিন আগে হারেছ কোম্পানীর জায়গার উপর সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানীর সহায়তায় ছালাহা বেগম ও আব্দুল ছালাম একটি ঘর নির্মাণের চেষ্টা করেন। হারিছ কোম্পানী বাঁধা দিয়ে ঘর নির্মাণ বন্ধ করে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে হারেছ কোম্পানীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিবেন বিশ্বাস জানায়, ছালাহা বেগমের দায়ের করা এজাহারটি স্থানীয় ক্যায়াজু পাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দালিখের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...