চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) দুপুরে জোরারগঞ্জের হরিঙ্গা টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব অলিনগরের হরিঙ্গা টিলায় একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।তার পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

