সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে ৫০ বেডের আইসোলেশন সেন্টার দিলো মোস্তফা-হাকিম ফাউন্ডেশন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে নগরীর উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ৫০ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু হয়েছে। রবিবার (৮ আগষ্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাবেক সিটি মেয়র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরীয়ার কবীর ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
বক্তারা বলেন, সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ ৫০ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। রোগী যেভাবে বাড়ছে, সেজন্য আমাদের আইসোলেশন সেন্টার দরকার। মোস্তফা হাকিম গ্রুপ উদ্যোগটি নিয়ে বর্তমান সংকটকালে মানবতার কাজ করেছে। এ ধরনের আইসোলেশন সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়ার সুযোগ থাকায় হাসপাতালের ওপরও চাপ কমে। সভায় অন্যদের মধ্যে ফাউন্ডেশনের পরিচালক নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, ডা. মেসবাহ উদ্দিন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...