বুধবার, ২৪ জুন ২০২৬

নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোস্তাফিজুর রহমান

- Advertisement -
Single page 1st Paragraph

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নি‌য়ো‌গের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তি‌নি নয়া‌দি‌ল্লি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের বর্তমান হাইক‌মিশনার মোহাম্মদ ইমরানের স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন। অপরদিকে হাইক‌মিশনার ইমরান যা‌বেন যুক্তরা‌ষ্ট্রে।

বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান জেনেভায় স্থায়ী প্রতিনিধি হি‌সে‌বে যোগ দেওয়ার আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাদার এ কূটনীতিক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের পেশাদার কর্মকর্তা। কূটনী‌তিক হিসেবে তিনি প্যারিস, নিউইয়র্ক, জেনেভা ও কলকাতায় বাংলাদেশ মিশনে নানা সক্ষমতা অর্জন করেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন। এ ছাড়া, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

মোস্তাফিজুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস ক‌রেন। তি‌নি ফ্রান্সের প্যারিসের আন্তর্জাতিক প্রশাসনিক ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। তিনি দুই সন্তানের জনক।

জেবি

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...