বুধবার, ২৪ জুন ২০২৬

শ্রীলংকার প্রধানমন্ত্রীর দপ্তরে বিক্ষোভকারীদের অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রীলংকার বিক্ষোভকারীরা জরুরী অবস্থা ভেঙ্গে, পুলিশের জলকামান, কাঁদুনে গ্যাস উপেক্ষা করে প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে গত সোমবার রাতে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হলে গত মঙ্গলবার একটি অঞ্জাত স্থান থেকে সামরিক বিমানে করে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে পালিয়ে প্রতিবেশি মালদ্বীপে আপাতত আশ্রয় নিলেও দেশের সার্বিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।
টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপনে তিনি সেনাবাহিনা ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের দমনে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেয়ারও নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
গোটাবায়ে রাজাপাকসে পালানোর সময় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কাছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়ে যান। সে দেশের পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের এই ঘোষণা দেয়ায় বিক্ষুদ্ধ জনগণ কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসে এবং রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগে দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবি দেশের চলমান অর্থনৈতিক সংকটের মুখে তাদের দু’জনকেই পদত্যাগ করতে হবে। বিক্ষোভকারীরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানায়।
গোটাবায়ে দেশ ছেড়ে পালানোর পর বুধবার সর্বদলীয় বৈঠকে সে দেশের বিরোধী রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে পদত্যাগ করে স্পিকার মাহিন্দা ইয়াপের কাছে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝিয়ে দেয়ার আহবান জানান।
বিক্ষোভকারীরা ‘ফিরে যাও রনিল, ফিরে যাও গোটা’ এসব শ্লোগান দিতে থাকে।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...