রবিবার, ১ নভেম্বর ২০২৬

বরগুনায় সৈকতে গোসল করতে নেমে এনএসআই কমকর্তাসহ নিখোঁজ ২

- Advertisement -
Single page 1st Paragraph

বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রবল ঢেউয়ে সাগরের দিকে চলে গিয়ে নিখোঁজ হয়েছেন এনএসআই কমকর্তাসহ ২ জন।

বুধবার দুপুরে একইসঙ্গে গোছল করতে নেমে কোনো রকম প্রাণে বেঁচে গেছেন মোস্তফা কাদেরের স্ত্রী ও তার ২ পুত্র।

নিখোঁজ ২ জন হলেন- বরগুনার এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের (৪০) ও তার শ্যালিকার মেয়ে নূর আক্তার জুঁই (১৭)।

মোস্তফা কাদের বেশ কিছুদিন ধরে বরগুনার এনএসআই এর অফিসে জুনিয়ার ফিল্ড অফিসার পদে কর্মরত আছেন। তার স্ত্রী ও ২ পুত্র নিয়ে ঢাকার লালবাগ এলাকার ৬০নং হোসেন উদ্দিন খানের বাড়িতে থাকেন।

জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে তার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) দুই পুত্র আবদুল কারিম (১৬) ও মাহাতির মোহাম্মদ (৯) এবং তার বোনঝি নূর আক্তার জুঁইকে নিয়ে বরগুনায় স্বামীর কাছে বেড়াতে আসেন। সেই সুবাদে বুধবার মোস্তফা কাদের তার স্ত্রী সন্তান ও ভায়রাঝি নূর আক্তার জুঁইকে নিয়ে পরিচিত পর্যটন এলাকা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন।

নিখোঁজ হওয়া এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের এর স্ত্রী সেলিনা আক্তার জানান, ঈদুল আজহার ছুটিতে স্বামীর কাছে আসলে সে আমাদেরকে নিয়ে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসে। দুপুরের দিকে সাগরে একটু ভাটি লাগলে আমরা চরে গোসল করতে নামি। এ সময় আমার বোনঝি নূর আক্তার জুঁই সাগরের প্রবল ঢেউয়ের তোরে সাগরের দিকে যাচ্ছিল। স্বামী ওকে বাঁচানোর জন্য ধরতে গেলে সেও আর ফিরতে পারেনি।

তালতলী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আহসান হাবিব জানান, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বরগুনার এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের ও তার ভায়রাঝি নূর আক্তার জুঁইকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। তাদের ডুবুরির টিম পটুয়াখালী থেকে আসছে। উদ্ধার তৎপরতা চলছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২ জনের সন্ধানে পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম যৌথভাবে কাজ করছে। এখনো তাদের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা চলছে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...