প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৩ জুলাই) দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে একথা জানিয়েছেন।
স্পিকার বলেন, রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।

