চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো- ব ০৫-০২২২) উল্টে ২০-২৫ জন আহত হয়েছেন। এই সময় দীর্ঘ এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়েট শেখ রাসেল আইটি বিজনেস ইনকিউবেটরের সন্নিকটে কাতালপীর শাহ দরগাহ গেইটের সম্মুখে এই দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কাতালপীর শাহ দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা সাহাব উদ্দিন বলেন, আমরা যখন আসরের নামাজের নিয়ত ধরেছি তখন মসজিদের পাশে বিকট শব্দ হয়। এই সময় আহাজারি ও চিৎকার শুনা যায়। আমরা নামাজ শেষ করে দেখে একটি বাস বাস্তার মাঝখানে এলোপাতাড়িভাবে উল্টে আছে। স্থানীয়রাসহ মসজিদের মুসল্লীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে কারো মাথা ফেটে গেছে, কারও নাক, মুখে রক্ত ঝড়ছে, কারও পা ভেঙে গেছে। এদের সংখ্যা ২০-২৫ জন হবে।
এই ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় দিকে প্রায় ১ কিলোমিটার করে যানজটের সৃষ্টি হয়।সন্ধ্যা ৬টার দিকে নোয়াপাড়া জোনের ট্রাফিক পুলিশ ও চুয়েট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় বাসটি সড়কের পাশে টেনে এনে যান চলাচলের সুযোগ সৃষ্টি করে। রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি সড়কের উপর একপাশে পড়ে আছে। চন্দ্রঘোণা হতে ছেড়ে আসা বিরতিহীন বাসটি ছিল নগরমুখী।
দায়িত্বশীল কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এই ঘটনায় পুলিশের পক্ষ হতে কোন মন্তব্য পাওয়া যায় নি।
ইমা

