চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় বিয়ার ও মদসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) দুপরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বন্দর থানার ফকিরহাট এলাকার মো. সুলতান আহম্মেদের ছেলে মো. আনোয়ার পারভেজ (৪৫) ও গোসাইল ডাঙার পশ্চিম নিমতলার মৃত হাজী নজু রহমানের ছেলে মো.সিরাজুল মনির (৪০)।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের সাথে থাকা ১টি কার্টুনে ১২টি স্নো বিয়ার, ৬টি লুইস নাইট হুইস্কি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার (১২ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

