চট্টগ্রাম নগরীর হালিশহরে বাথরুমে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে মো. মাহাতাব উদ্দিন ( ২৫) নামে এক যুবক আত্মহত্যার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে নগরীর হালিশহর বি ব্লকের ১৬ নম্বর লাইনের সৈয়দ আবুল কালাম আজাদের বাড়িতে ঘটনাটি ঘটে।
মাহাতাব উদ্দিন ওই এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।
মাহাতাব উদ্দিনের বাবা কামাল উদ্দিন বলেন, দীর্ঘক্ষণ টয়লেটে থেকে বের হতে না দেখে সন্দেহ হলে পরে ভেন্টিলেটর দিয়ে দেখা যায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় সে ঝুলছে। পরে পুলিশকে ফোন করা হলে তারা এসে উদ্ধার করে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক যু্বককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

