চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে হাসপাতালের মেইন গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দিলীপ কুপার নাথ (৪৫),আশীষ দাশ (৪৫), পলাশ ধর (৩২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৪টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারের সামনে থেকে সুমন বড়ুয়া (৩০) কে আটক পর থেকে ছায়া তদন্ত নামে পুলিশ। সুমন বড়ুয়া কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোপন তথ্যের ভিত্তিতে চমকে মূল ফটকের সামনে বিপুল পরিমাণ চুরি করা সরকারি ওষুধসহ তিনজনকে আটক করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, সরকারি ওষুধ চুরি করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

