চট্টগ্রামের মিরসরাইয়ে ভিআইপি গ্রুপের সদস্যরা মো. ইব্রাহীম রাজু (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।
শনিবার (৯ জুলাই) রাতে জোরারগঞ্জ থানাধীন দরবার টিলা এলাকায় এই ঘটনা ঘটে।
ইব্রাহীম রাজু মধ্যম সোনাপাহাড় এলাকার মহিউদ্দিন কোম্পানি বাড়ির মো. মহিউদ্দিনের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরে দরবার টিলা এলাকায় ভিআইপি গ্রুপের অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি মিলে টিটু গ্রুপের ইব্রাহিম রাজুকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়েছে বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

